Logo

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ মাদক কারবারি আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নাচোল পৌরসভার সূর্যপুর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, অভিযানে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, এসআই জিয়াউর রহমানসহ থানার ১১ জন সঙ্গীয় অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করেন। অভিযানের সফলতায় নাচোল থানার পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD