Logo

দেশের বাইরে আ.লীগ কী করছে নজর রাখছে সরকার: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
১১ আগস্ট, ২০২৫, ০৫:৫১
দেশের বাইরে আ.লীগ কী করছে নজর রাখছে সরকার: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

বিজ্ঞাপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে- তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলকাতায় ‘আওয়ামী লীগের পার্টি অফিসের’ কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, এটা দেখছি। এ বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পেলে আপনাদের জানাতে পারব।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার থেকে বুধবার (১১ থেকে ১৩ আগস্ট) মালয়েশিয়া সফর করবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD