Logo

ঋণের বোঝা সয়তে না পেরে মা ময়ের আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৪:২৮
ঋণের বোঝা সয়তে না পেরে মা ময়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, অনটন আর এনজিও ঋণের চাপ এবং দীর্ঘদিন অসুস্থতার কারণে বিষপানে আত্মহত্যা করেছে মা ও মেয়ে।

বিজ্ঞাপন

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে অভাব, অনটন আর এনজিও ঋণের চাপ এবং দীর্ঘদিন অসুস্থতার কারণে বিষপানে আত্মহত্যা করেছে মা ও মেয়ে। 

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে নিজ বাড়িতেই ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন, নমিতা রাণি পাল (৪২) ও তার মেয়ে তন্বী রাণি পাল (১৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রাণি পালের তিন মেয়ে ছিল। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত এবং পড়াশোনা করছিল। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা রাণি, যিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন।  গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। এর ফলে পরিবারের আয় বন্ধ হয়ে যায় এবং নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে। পাশাপাশি, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা চরম মানসিক চাপে ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার সকালে মা ও মেয়ে দুজনেই বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল্লাহ প্রধান বলেন, ‘খবর পেয়ে বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি।’

বিজ্ঞাপন

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ ও অসুস্থতার কারণেই মা-মেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD