হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার
বিজ্ঞাপন
পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বরখাস্তকৃতদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/








