Logo

টাকা নয়, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাবার মেলে ক্যাফেতে

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০১:২৬
টাকা নয়, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাবার মেলে ক্যাফেতে
ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরে চালু হয়েছে এক অনন্য ক্যাফে ‘গারবেজ ক্যাফে’। এখানে টাকা নয়, প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই পাওয়া যায় খাবার।

বিজ্ঞাপন

ভারতের ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরে চালু হয়েছে এক অনন্য ক্যাফে ‘গারবেজ ক্যাফে’। এখানে টাকা নয়, প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই পাওয়া যায় খাবার। উদ্যোগটি নিয়েছিল আম্বিকাপুর পৌরসভা, ২০১৯ সালে। স্লোগান ছিল- “যত বেশি বর্জ্য, তত ভালো স্বাদ!”

ক্যাফের নিয়ম অনুযায়ী, এক কেজি প্লাস্টিক জমা দিলে পাওয়া যায় পূর্ণাঙ্গ মধ্যাহ্নভোজ- ভাত, দুটি সবজি, ডাল, রুটি, সালাদ ও আচার। আর আধা কেজি প্লাস্টিক দিলেই মেলে সকালের খাবার- সমুচা বা মুম্বাই স্টাইলের ভাজা ভাত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রকল্পটির মূল উদ্দেশ্য একসঙ্গে দুটি সমস্যা সমাধান প্লাস্টিক দূষণ রোধ ও ক্ষুধা নিবারণ। বিশেষ করে গৃহহীন মানুষ ও র‍্যাগপিকাররা (যারা আবর্জনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন) এতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। স্থানীয় নারী রশ্মি মণ্ডল জানান, আগে প্লাস্টিক বিক্রি করে সামান্য টাকা পাওয়া যেত। এখন সেই বর্জ্য দিয়েই পরিবারের খাবার জোগাড় সম্ভব হচ্ছে।

প্রতিদিন প্রায় ২০ জন মানুষ এখানে খাবার খান। এর ফলে শুধু ক্ষুধাই নিবারণ হচ্ছে না, শহরের পরিবেশও রক্ষা পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ক্যাফে প্রায় ২৩ টন প্লাস্টিক সংগ্রহ করেছে। ২০১৯ সালে যেখানে শহরে বছরে ৫.৪ টন প্লাস্টিক ডাম্পিং গ্রাউন্ডে যেত, ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২ টনে। ওই বছর শহরে মোট প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল ২২৬ টন, যার বেশিরভাগই পুনর্ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাফেতে কর্মরত শারদা সিং প্যাটেল বলেন, “আমরা শুধু মানুষের ক্ষুধা মেটাচ্ছি না, শহরও পরিষ্কার রাখছি। একসঙ্গে ক্ষুধা নিবারণ ও পরিবেশ রক্ষা এই দুই দায়িত্বই পালন করছে গারবেজ ক্যাফে।”

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD