Logo

রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করার আহ্বান তারেক রহমানের

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৫, ০৬:৩৭
রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করার আহ্বান তারেক রহমানের
ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের আরোপিত শর্তের বেড়াজাল ভেঙে বিএনপির বিজয় রোধের চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের আরোপিত শর্তের বেড়াজাল ভেঙে বিএনপির বিজয় রোধের চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, জনগণের উত্তরণের পথ সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও নির্বাচনকে ঘিরে নানা পক্ষের শর্ত ও প্রস্তাবনা জনমনে প্রশ্ন তৈরি করছে। তিনি অভিযোগ করেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এমন আশঙ্কায় ‘পলাতক স্বৈরাচার’ ষড়যন্ত্র করছে। পাশাপাশি কিছু পক্ষও বিএনপিকে ঠেকাতে সক্রিয় রাজনীতি করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যারা নানা শর্ত দিয়ে বিএনপির বিজয় আটকাতে চাইছেন, তাদের উদ্দেশে বলবো- রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি এ ধরনের নির্বাচনের জন্য উপযুক্ত নয়। ভিন্ন মত থাকলেও সেটিই রাজনৈতিক সৌন্দর্য, আর ঐক্যবদ্ধ প্রয়াসেই সংকটের সমাধান সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তারা গণতন্ত্রের পথে বাধা দিচ্ছেন। বিরোধ এমন জায়গায় নেওয়া যাবে না, যাতে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করে বলেন, ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD