Logo

অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ২৪:৩৪
অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা

বিজ্ঞাপন

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এরই মাঝে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ভরাডুবির শিকার হয়েছে বিসিবি নারী লাল দল।

রবিবার (২৪ আগস্ট) মিরপুরে তিন দলের প্রস্তুতি সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দল ও অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। এদিন ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় লাল দল। মাত্র ২০.৪ ওভারে ৪৯ রানে অলআউট হয়ে যায় তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার শারমিন সুলতানা। তিনে নেমে ৮ রান করেন সুমাইয়া। তবে বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বলে করেন মাত্র ১ রান। শেষ চার রান তুলতেই হারায় ৫ উইকেট। একসময় এক উইকেটে ৩১ রান তুললেও পরের ১৮ রান যোগ করতেই শেষ ৯ উইকেট হারিয়ে ফেলে তারা।

বিজ্ঞাপন

ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনই নেন ৩টি করে উইকেট।

বিজ্ঞাপন

এর আগে একই প্রতিপক্ষের কাছে ৭৮ রানে হেরেছিল নারী লাল দল। এবার আরও করুণভাবে ব্যাটিং ধস নেমে যায় তাদের ইনিংসে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD