Logo

চ্যাম্পিয়ন হওয়ার পর কত টাকা পেল ভারত?

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ মার্চ, ২০২৬, ১৩:১৯
চ্যাম্পিয়ন হওয়ার পর কত টাকা পেল ভারত?
ছবি: সংগৃহীত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে তারা শিরোপা টানা দ্বিতীয়বার জিতল। মেন ইন ব্লুদের জন্য এটি রেকর্ড তৃতীয় ট্রফি স্পর্শের মুহূর্ত। মাঠে ঘরের দর্শকদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রফি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আইসিসি থেকে প্রাইজমানির মোটা অঙ্কও পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল। আগের আসরের তুলনায় এবার ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছিল প্রায় ২৯.৫ কোটি টাকা। এবার রোহিত শর্মাদের সঙ্গে সূর্যকুমারের দল প্রায় সাত কোটি টাকা বেশি পেল। ফাইনালের বিজয়ী ভারতীয় দলের প্রাইজমানি হয়েছে ৩৬.৫৭ কোটি টাকা। রানার্সআপ নিউজিল্যান্ডও সাড়ে ১৯ কোটি টাকা পেয়েছে।

সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল পেয়েছে ৯.৬৩ কোটি টাকা। সুপার এইটের সব দলগুলোর ব্যাংকে গিয়েছে ৪.৬৩ কোটি টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগের বিশ্বকাপের প্রাইজমানির বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখায় সূর্যকুমার যাদবদের দলকে আরও বড় অঙ্কের পুরস্কারের আশাও থাকতে পারে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD