Logo

চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে টাইগাররা, ক্রিকেটারদের বড় সুযোগ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১৫:৫৯
চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে টাইগাররা, ক্রিকেটারদের বড় সুযোগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল দীর্ঘ বিরতির পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছে। চলতি বছরে টাইগাররা মোট ২২টি ওয়ানডে খেলবে। এটি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

মিরাজ আজ মিরপুরে বলেন, “এই বছর ২২টি ওয়ানডে রয়েছে। এটা আমাদের জন্য বড় সুযোগ, কারণ প্রত্যেক প্লেয়ার ধারাবাহিকভাবে খেলতে পারবে। ব্যাটিং অর্ডার নিয়ে আমরা সর্বোচ্চ সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি। দিনশেষে ফলাফল আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক প্লেয়ারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। যারা নিজেদের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে এবং ধারাবাহিকভাবে অবদান রাখে, তারা দলের জন্য বড় সহায়ক হবে।”

বিজ্ঞাপন

মিরাজ আরও বলেন, “আমরা শেষ সিরিজটি জিতেছি। আগামী সিরিজগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক ম্যাচ ও সিরিজেই আমরা মনোযোগী। খুব দূরের পরিকল্পনা নয়, বরং ধাপে ধাপে প্রতিটি ম্যাচে ফলাফলের দিকে দৃষ্টি রাখছি।”

ওয়ানডে ফরম্যাটের অতীত সফলতা স্মরণ করে মিরাজ বলেন, “আমাদের লক্ষ্য ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি। ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো ফলাফল অর্জন করেছি এবং ধারাবাহিকতা বজায় রেখেছি, যা আমাদের জন্য ইতিবাচক।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD