Logo

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ মার্চ, ২০২৬, ১৯:৩৮
ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে নির্ধারিত সময়েই ম্যাচটি শুরু হতে যাচ্ছে এবং প্রথমে ব্যাট করতে নামছে ভারত।

বিজ্ঞাপন

ফাইনালে ওঠার পথে দুই দলই সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে কিউইদের সামনে বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রোটিয়ারা। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে ওপেনার ফিন অ্যালেন দুর্দান্ত ইনিংস খেলেন। তার ঝড়ো সেঞ্চুরিতে মাত্র ৪৩ বলেই ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড, ফলে সহজেই ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে জয় তুলে নেয় ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বড় সংগ্রহ গড়ে তোলে স্বাগতিকরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও দারুণ লড়াই করে। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে ৭ রানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

ফাইনাল ম্যাচে ভারতের একাদশে রয়েছেন অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের একাদশে আছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD