নারী দিবসে জ্যোতিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিসিবি

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয় এবং সমাজে নারীদের অবদানকে সম্মান জানানো হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেটে, নারী ক্রিকেটারদের অর্জন গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিজ্ঞাপন
এই বিশেষ দিনে মিরপুরের একাডেমি মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সব ক্রিকেটারকে। এ সময় ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল মুহূর্তে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়।
নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রশংসা করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। বিসিবির প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যে পারফরম্যান্স দেখিয়েছে, তা সত্যিই দেশের জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করেছে।”
আরও পড়ুন: ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
বিজ্ঞাপন
মিরাজ আরও বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি, বাংলাদেশ নারী ক্রিকেট দল ভবিষ্যতেও একইভাবে এগিয়ে যাবে এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবে।”
বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক সাফল্য দেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে দলটি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের অবস্থান শক্ত করছে, যা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।








