Logo

৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৫, ০৩:১৫
৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। দুপুরে আফ্রিদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ডের পক্ষে মত দেয়, অপরদিকে আসামি পক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে সিআইডি বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। এরও আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে আটক করা হয়। পরে তাকে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আসাদুল হক বাবু। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এতে নাসির উদ্দিন সাথী ছিলেন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD