Logo

জুলাই হত্যার বিচার দ্রুত করতে নতুন ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৪
জুলাই হত্যার বিচার দ্রুত করতে নতুন ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সরকার এ বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যেই বিচার সন্তোষজনক গতিতে এগোচ্ছে। তবে কাজ আরও দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. আসিফ নজরুল বলেন, “বিগত সরকারের হত্যা, গুম, নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার অপরিহার্য।”

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ইতোমধ্যে দ্রুতগতিতে চলছে। কয়েকটি মামলার অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্যগ্রহণ প্রায় সমাপ্তির পথে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব বিচার কার্যক্রম চলছে। তবে মূল ভবনের সংস্কার কাজ চলমান থাকায় ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম অস্থায়ী টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD