Logo

সোলজারে তিশা-শাকিবের সঙ্গে থাকছেন আরও এক নায়িকা

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৩
সোলজারে তিশা-শাকিবের সঙ্গে থাকছেন আরও এক নায়িকা
ছবি: সংগৃহীত

সদ্যই সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র

বিজ্ঞাপন

কিছুদিন আগে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান জানান, পরিচালক সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই আসছে ছবিটি, যার নাম ‘সোলজার’।

এরই মধ্যে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা। তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্যই সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সূত্রটি জানিয়েছে, দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর তাদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমেই। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় কাজ করেছেন ঐশি। 

বিজ্ঞাপন

জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে; যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে। কাহিনিতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর সব অ্যাকশন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD