Logo

১ জুলাই থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল দিতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
১ জুলাই থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল দিতে হবে
ছবি: সংগৃহীত

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রবিবার (২৬ জুন) রাষ্ট্রপতির আদেশ...

বিজ্ঞাপন

দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। 

রবিবার (২৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুন) প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা/কিলোমিটার নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।’

আরও বলা হয়, ‘জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।’

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD