Logo

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯
টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
ফাইল ছবি।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ১ দিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে টানা চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

বিজ্ঞাপন

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রবিবার (৫ অক্টোবর) থেকে সাধারণ সময়ের মত অর্থাৎ সকাল ১০টায় থেকে শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে।

অন্যদিকে ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মতোই ব্যাংকগুলোতে লেনদেন চলবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD