Logo

টানা চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ২১:৫৪
টানা চার দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম আবারও ২ লাখ টাকার সীমা অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে।

বাজুস জানায়, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম বেড়ে রেকর্ড ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল। এরপর টানা চার দফায় মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমে এক ভরি সোনার দাম নেমে আসে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। তবে একদিন না যেতেই ফের বাড়ানোর ঘোষণা দিল বাজুস।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে, যা প্রতি আউন্স ৪ হাজার ডলারের উপরে উঠেছে।

নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২,০২,৭০৯ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৯৩,৫০৬ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৬৫,৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,৩৭,৮৪৫ টাকা।

বিজ্ঞাপন

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দর অনুযায়ী- ২২ ক্যারেট রূপা প্রতি ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রূপা প্রতি ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রূপা প্রতি ভরি ৩,৪৭৬ টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি ২,৬০১ টাকা।

সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির ফলে আবারও দেশের বাজারে সোনার দাম ইতিহাসের কাছাকাছি উচ্চতায় অবস্থান করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD