Logo

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৪:৩৬
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় চালানে আরও প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম দেশে এসেছে। দেশটি থেকে দ্বিতীয় চালানের ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে একটি জাহাজ।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর দেশে এসেছে ৫৬ হাজার ৯৫৯ টন গম।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় আশা করছে, এই গম আমদানি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD