Logo

লিটারপ্রতি ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯
লিটারপ্রতি ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ২ টাকা হ্রাস করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী নতুন দামে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD