Logo

চরম অস্থিরতার মধ্যেই দেশের বাজারে সোনার সবশেষ বিক্রয়মূল্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪
চরম অস্থিরতার মধ্যেই দেশের বাজারে সোনার সবশেষ বিক্রয়মূল্য
ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই চরম অস্থিরতার মধ্যে রয়েছে দেশের সোনার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আবার বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনা। বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেশের বাজারে সোনার দাম এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, নতুন দাম ঘোষণার ১২ ঘণ্টাও স্থায়ী হচ্ছে না।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দিনে-রাতে একাধিকবার দাম সমন্বয় করতে বাধ্য হচ্ছে। এতে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও বিভ্রান্তি।

সবশেষ রবিবার (১ ফেব্রুয়ারি) দেখা গেছে এ প্রবণতা। এদিন সকাল ১১টার দিকে দাম ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়ানোর পর আবার রাতে সাড়ে ৯টার দিকে আবার ভরি প্রতি ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছে সোনার দাম। এতে শেষ পর্যন্ত দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) দেশের বাজারে এখন পর্যন্ত এ দামেই বিক্রি হচ্ছে সোনা।

যদিও বাজুস তাদের বিজ্ঞপ্তিতে বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হচ্ছে; তবে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে বিশ্ববাজারে সোনার দামে ঘন ঘন উত্থান-পতনই দেশের বাজারে এখন ঘন ঘন দাম পরিবর্তনের কারণ।

সবশেষ দর অনুযায়ী, দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২০তম বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম ১৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৬ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

বিজ্ঞাপন

সামনে কী?

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অস্থিরতা না কমলে দেশের বাজারেও সোনার দামের এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। ফলে বিনিয়োগকারী ও গহনা ক্রেতাদের আরও সতর্ক হয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD