Logo

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫
রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
গরুর মাংস। ছবি: সংগৃহীত

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় আমিষ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এবারও সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, গত বছরের তুলনায় এবার পণ্য বিক্রির স্থান বাড়ানো হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার রোজায় সাশ্রয়ী দামে পণ্য বিক্রির পরিসর বাড়ানোর নির্দেশ দেন। সে অনুযায়ী এবার রাজধানীসহ মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “বরাবরের মতো এবারও রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। রোজাদারদের ভোগান্তি কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও জানান, এরই মধ্যে পণ্য সরবরাহকারী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তাদের সহযোগিতায় গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে সুলভমূল্যে এসব পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD