এবছরও রমজানে সূলভমূল্যে দুধ-ডিম ও মাংস বিক্রি করবে সরকার

বিগত বছরের ন্যায় এবারও রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস ল বিক্রি করবে সরকার। এ বছর গরুর মাংসের কেজি ৬৫০ ও মুরগির মাংস ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম ৮ টাকা করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যা বাস্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে গত বছরের চেয়ে এ বছর গরুর মাংসের কেজি প্রতি ৫০ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। এ বছর ৪৮টি স্থানে এ-সব পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে রাজধানীসহ সারাদেশে গত বছরের চেয়ে এ বছর পণ্য বিক্রির স্থান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এ প্রসঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, বরাবরের মত এবছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হবে। আমরা চাই রমজান মাসে রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এরই লক্ষ্যে আমরা কাজ করছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইতোমধ্যে এসব পণ্য সরবরাহকারী অংশীজনদের সাথে কথা হয়েছে। তারা গত বছরের চেয়ে এ বছর বেশি জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।








