দুই দফা পতনের পর আবারও বাড়ল সোনার দাম

দেশীয় বাজারে আবারও বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটির নির্ধারিত দরে নতুন দরে সোনার মূল্য— ২২ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
বিজ্ঞাপন
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে।
রুপার দামও বৃদ্ধি ,সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে—২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ৮২ টাকা।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১০৬ মার্কিন ডলার। আগের দিন যা ছিল ৪ হাজার ৯৭৮ ডলার।
বিজ্ঞাপন
এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা উঠেছিল ৫ হাজার ৫৫০ ডলারে।
গত মাসের শেষদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্বাভাবিক উল্লম্ফনের প্রভাব পড়ে দেশীয় বাজারেও। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর হিসেবে রেকর্ড গড়ে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের অস্থিরতা অব্যাহত থাকলে দেশীয় বাজারেও দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।








