লেবু-শসার দাম কমলেও বেগুনের দাম চড়া

রোজার শুরুতে বাজারে লেবুর দাম ঊর্ধ্বমুখী ছিল, তবে এখন তা দিন দিন কমতে শুরু করেছে। বর্তমানে প্রতি লেবুর দাম ১০ টাকার মধ্যে এসেছে, যা রোজার প্রথম দিকে প্রায় তিনগুণ বেশি ছিল। শসার দামও প্রতি কেজি ২০–৩০ টাকা কমে এখন ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
তবে বেগুনের দাম এখনও বেশি। সাময়িকভাবে কিছুটা কমলেও বর্তমানে প্রতি কেজি ১০০–১২০ টাকায় বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ মানের এক হালি লেবু ৪০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। আকারে বড় হলে হালির দাম পড়ে ৮০ টাকা, যা রমজানের প্রথম দু’দিন ১০০–১৫০ টাকায় বিক্রি হয়েছিল। রমজানের শুরুতে লেবুর দাম বেড়ে যাওয়ায় অনেক ক্রেতার কাছে এটি উচ্চমূল্যের মনে হয়।
বিজ্ঞাপন
বিক্রেতারা জানান, লেবুর চাহিদা রোজার শুরুতে বেশি থাকায় দামও বেশি থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম কমতে থাকে। মালিবাগ বাজারের এক বিক্রেতা বলেন, “রমজার শুরুতে সবাই শরবতের জন্য লেবু কিনে। তখন দাম বেশি হলেও ক্রেতারা সমস্যা মনে করেন না। এখন চাহিদা কমেছে, তাই দামও কমতে থাকবে।”
শসা, খিরা ও কাঁচামরিচের দামও সাময়িকভাবে কমেছে। কাঁচামরিচ প্রতি কেজি এখন ১২০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগে ১৮০–২০০ টাকায় ছিল। শসা ও খিরা বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়, আগের চেয়ে অর্ধেক কম।
অন্যদিকে বেগুনের চাহিদা রমজানে বেশি থাকায় দাম বেড়ে গেছে। ইফতারে বেগুনের ব্যবহার বেশি হওয়ায় প্রতি কেজি লম্বা বেগুনের দাম শুরুতে ৮০–১০০ টাকা ছিল, যা এখন ১০০–১২০ টাকায় উঠেছে। সবজি বিক্রেতারা বলছেন, দাম সাময়িক কমলেও ক্রমেই বেড়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার
এক ক্রেতা মন্তব্য করেন, “রমজার সময় নিত্যপণ্যের দাম বাড়ে। পাইকারি থেকে খুচরা পর্যন্ত সব পর্যায়ের বিক্রেতা অতিরিক্ত মুনাফার চেষ্টা করেন।”
সবমিলিয়ে লেবু-শসার দাম কমলেও বেগুনের দাম রমজানে প্রতিবারের মতো চড়াচড়ি করছে।








