Logo

দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৪:২৫
দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন মো. রেজানুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়টি ভাবা হচ্ছে। তবে দেশের বর্তমান মজুদ পর্যাপ্ত হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই।

চেয়ারম্যান আরও বলেন, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গতকাল পর্যন্ত সাতটি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে দেশে মজুদ যথাক্রমে: ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন এবং জেট ফুয়েল ৫৫ দিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD