Logo

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১১:২৮
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এর মধ্যেই গ্যাস ও তেলবাহী আটটি জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দর-এ।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী এসব জাহাজ বন্দরে নোঙর করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এর আগে ওই পথ অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালেও পরবর্তী অনেক জাহাজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে আটকে আছে।

এসব বন্দরের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার এবং দুবাই।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে বিকল্প সরবরাহ ব্যবস্থার বিষয়েও ভাবতে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD