Logo

আজ ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১২:১৩
আজ ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে আজ (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিজ্ঞাপন

জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে। ইতোমধ্যে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সরকারের লক্ষ্য হলো জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি করলে পরিবহন ব্যয় ও সময়—দুইই কমবে।

এর আগে একই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা–দিল্লি সম্পর্কের টানাপড়েনের কারণে কিছু সময় এই প্রক্রিয়া স্থগিত ছিল।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বহন করবে বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD