Logo

ঈদকে সামনে রেখে ব্যাংকে একদিনের ছুটি বাতিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ২১:০৩
ঈদকে সামনে রেখে ব্যাংকে একদিনের ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের ছুটি শুরুর আগে সাপ্তাহিক ছুটির মধ্যে একটি নির্ধারিত ছুটি বাতিল করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ওই দিন কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তবে এর আগে ঈদের ছুটির প্রস্তুতি হিসেবে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রবিবার (২৪ মে) আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব শাখা, ব্যবসা কেন্দ্র ও বুথ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD