আরও কমল সোনার দাম, ২২ ক্যারেটের প্রতি ভরি কত?

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
বিজ্ঞাপন
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ১০ জুন ২০২৬
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: ২,২২,৭৮২ টাকা (কমেছে ৬,৫৯১ টাকা), ২১ ক্যারেট সোনা: ২,১২,৬৩৫ টাকা (কমেছে ৬,২৯৮ টাকা), ১৮ ক্যারেট সোনা: ১,৮২,২৫০ টাকা (কমেছে ৫,৪২৪ টাকা), সনাতন পদ্ধতির সোনা: ১,৪৮,৪২৪ টাকা (কমেছে ৪,৪৩৩ টাকা)।
এর আগে ২ জুন এবং ৬ জুনও সোনার দাম কমানো হয়েছিল। সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১৫ হাজার ৩৩৯ টাকা।
বিজ্ঞাপন
সোনার পাশাপাশি রুপার দামও হ্রাস করা হয়েছে। নতুন দরে—
২২ ক্যারেট রুপা: ৪,৮৯৯ টাকা (কমেছে ৩৫০ টাকা), ২১ ক্যারেট রুপা: ৪,৬৬৬ টাকা (কমেছে ২৯১ টাকা), ১৮ ক্যারেট রুপা: ৪,০২৪ টাকা (কমেছে ২৩৩ টাকা)।
বিজ্ঞাপন
সনাতন পদ্ধতির রুপা: ৩,০৩৩ টাকা (কমেছে ১৭৫ টাকা)। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।








