Logo

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৪:২০
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ১৮ হাজার টাকায়। এর আগের দিন এই দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করে দাম কমানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন বাজেটে সোনার দামে নির্ধারিত ভ্যাট কমানো হতে পারে। দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এ পদ্ধতি পরিবর্তন করে নির্ধারিত অঙ্কের ভ্যাট আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হতে পারে। বর্তমান বাজার হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি স্বর্ণালংকারে ১০ হাজার টাকারও বেশি ভ্যাট দিতে হয়। একইসঙ্গে উৎসে কর কমানোর বিষয়েও আলোচনা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD