Logo

ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৮:৩১
ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন
ফাইল ছবি।

ভ্যাট ব্যবস্থাকে আরও সম্প্রসারণ এবং কর কাঠামোকে শক্তিশালী করতে ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি।’

বিজ্ঞাপন

অর্থাৎ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে বা ঋণ নিতে হলে বিআইএন নিতে হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD