Logo

দেশের বাজারে সোনার দামে আবারও বড় লাফ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১২:৪৮
দেশের বাজারে সোনার দামে আবারও বড় লাফ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্য তালিকা প্রকাশ করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সোনার দাম, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা। 

এর আগে,  গত ১৩ জুন সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩৬৫ টাকায় দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

রুপার নতুন দাম,  ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমানো হয়েছে। অন্যদিকে, একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪৬ বার। এর মধ্যে ২৪ বার দাম বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য ওঠানামার কারণে দেশের স্বর্ণ ও রুপার বাজারে ঘন ঘন মূল্য সমন্বয়ের প্রয়োজন হচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধির ধারাও অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD