Logo

এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ১৪:০৯
এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এনআরবিসি ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থাপিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালে আগের বছরের তুলনায় ব্যাংকের আমানত ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা ১৭ শতাংশ বেড়ে ১৯ হাজার ৮৪২ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে বিতরণকৃত ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৪ হাজার ৭৫৭ কোটি টাকা থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৯৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ বেড়ে হয়েছে ২৬ হাজার ১৯০ কোটি টাকা।

সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।”

বিজ্ঞাপন

তিনি জানান, ২০২৫ সালে ব্যাংকের পরিচালন মুনাফা ২০২৪ সালের তুলনায় ২৩৭ কোটি টাকা বা ১০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৬ কোটি টাকায় উন্নীত হয়েছে। তবে শ্রেণিকৃত ঋণ বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রভিশন সংরক্ষণের পরিমাণ বাড়ানোর কারণে এ বছর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়নি।

চেয়ারম্যান আরও বলেন, সবার সহযোগিতায় এনআরবিসি ব্যাংককে শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড় করাতে কাজ চলছে। ভবিষ্যতে ব্যাংকটিকে একটি টেকসই ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD