Logo

আবারও বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৩:০০
আবারও বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৫৯৫ টাকা। ২১ ক্যারেটের দাম ১৮ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম ১৩ হাজার ১৩০ টাকা প্রতি গ্রাম।

বিজ্ঞাপন

রুপার ক্ষেত্রেও নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ককৃত রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকারের দাম ২৬০ টাকা রাখা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD