Logo

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১২:২৪
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর অর্পিত সব ধরনের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান। সভায় ব্যাংকের পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD