Logo

দেশের বাজারে আবারও কমল জেট ফুয়েলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৭:২৮
দেশের বাজারে আবারও কমল জেট ফুয়েলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল (জেট ফুয়েল)-এর দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ মূল্যহার মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। মঙ্গলবার বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটারপ্রতি মূল্য ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এই মূল্যহার দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী বাংলাদেশি অপারেটর এবং আন্তর্জাতিক ফ্লাইটের দেশি-বিদেশি ক্রেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আওতায় রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD