জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর ক্ষেত্রে বর্তমানে কার্যকর সুদের হার ও বিদ্যমান শর্তই বহাল থাকবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সোমবার (৬ জুলাই) একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে সুদের হার এবং শর্তাবলি কার্যকর ছিল, তা একইভাবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদেও বলবৎ থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে জাতীয় সঞ্চয় স্কিমে নতুন বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন এবং বিদ্যমান নীতিমালারও কোনো পরিবর্তন হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) গত ২ জুলাই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের ফলে যারা নতুন করে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগ করবেন কিংবা নির্ধারিত সময়ের মধ্যে সঞ্চয়পত্র কিনবেন, তারা আগের মতোই বিদ্যমান সুদহার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে সঞ্চয় স্কিম পরিচালনার শর্তাবলিতেও কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
এ সিদ্ধান্তের ফলে জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীরা আগামী ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান সুদহার ও নীতিমালার আওতায় তাদের বিনিয়োগ পরিচালনা করতে পারবেন।








