Logo

বিশ্ববাজারে সোনার দামে ফের পতন, দেশে উল্টো চিত্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৭
বিশ্ববাজারে সোনার দামে ফের পতন, দেশে উল্টো চিত্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান পরিস্থিতির তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে মূল্যবান ধাতুটির বাজারে। বিশ্ববাজারে শুক্রবার আবারও কমেছে সোনার দাম।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দিনের লেনদেনে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে নেমে আসে। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে দাম ২ শতাংশেরও বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে সপ্তাহের লেনদেন শেষ করেছে। এর ফলে চলতি সপ্তাহে বিশ্ববাজারে মূল্যবান ধাতুটির দাম সামান্য কমার দিকেই রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের শক্তিশালী তথ্যের কারণে চলতি মাসেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়লে সুদ বা নির্দিষ্ট আয় না দেওয়া সোনায় বিনিয়োগের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। এরই প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক বাজারে।

বাংলাদেশের বাজারে বিপরীত চিত্র

বিজ্ঞাপন

বিশ্ববাজারে সোনার দাম কমলেও বাংলাদেশের বাজারে চিত্র ভিন্ন। টানা তিন দফা দাম কমার পর দেশে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে গত বুধবার একই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকায়। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD