Logo

৬ মাস পর ফিরেও তিন দিনেই বন্ধ সিইউএফএল

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২০
৬ মাস পর ফিরেও তিন দিনেই বন্ধ সিইউএফএল
ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র তিন দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এবার গ্যাস সংকট নয়, কারখানাটির উৎপাদন বন্ধের কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

হস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সিইউএফএলে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

এর আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ছয় মাস পর গত ১৫ সেপ্টেম্বর কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন শুরুর দুই দিনের মধ্যেই কারখানার বিভিন্ন যন্ত্রে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি উৎপাদন বন্ধ করে দিতে হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, কারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি দ্রুত মেরামত করে কারখানাটি আবার উৎপাদনে ফেরানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, এর আগে গ্যাস সংকটের কারণে সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। তবে বর্তমানে কারখানাটিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন এ কারখানাটিতে দৈনিক প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি প্রতিদিন প্রায় ৮০০ টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকার পর কারখানাটি চালু হলেও অল্প সময়ের মধ্যে ফের বন্ধ হয়ে যাওয়ায় সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উৎপাদন বন্ধ থাকার সময় দীর্ঘ হলে বাজারে সারের সরবরাহে চাপ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD