Logo

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৯
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজের অংশ হিসেবে আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। এই পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকাতেও সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাতেও সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নির্ধারিত সময়জুড়ে এসব এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ থাকা এলাকাগুলোর আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD