Logo

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৬
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনায় বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১৬ সেন্ট বা ০ দশমিক ১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। তবে এটি ১০০ ডলারের নিচেই ছিল। এর আগে মঙ্গলবার ব্রেন্টের দাম ৯৭ দশমিক ৩৬ ডলারে নেমে ৮ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা ০ দশমিক ৫৫ শতাংশ কমে ৯০ দশমিক ২০ ডলারে নেমে যায়। দিনের শুরুতে এর দামও ১ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

সৌদি আরবে সরবরাহব্যবস্থা সচল

বিজ্ঞাপন

তেলের দামে চাপ তৈরির অন্যতম কারণ সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়া। ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার এর কার্যক্রম আবার শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে নেওয়ার গুরুত্বপূর্ণ বিকল্প পথ। এর মাধ্যমে প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রতিদিন পরিবহনের সক্ষমতা রয়েছে, যা বিশ্বের মোট সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান। তবে হামলায় ক্ষতিগ্রস্ত পাম্পিং স্টেশনগুলোর কারণে পুরো সক্ষমতায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে সৌদি আরব এশিয়ার শোধনাগারগুলোর জন্য হরমুজ প্রণালির বাইরে থেকে আরও তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে। দেশটির জুলাইয়ের অপরিশোধিত তেল রপ্তানিও জুনের তুলনায় বেড়ে চার মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি নিয়ে আশাবাদ

তেলের বাজারে স্বস্তির আরেকটি কারণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা। রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া সম্ভব হতে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এ পথে তেল পরিবহনে বিঘ্ন তৈরি হওয়ায় সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে।

বিজ্ঞাপন

বাজারে এখন মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক তৎপরতার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়লে তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে। তবে সংঘাত বা সরবরাহব্যবস্থায় নতুন করে বিঘ্ন ঘটলে দাম আবারও বাড়ার ঝুঁকি রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD