মালয়েশিয়ার বাজারে প্রাণের সাফল্যে গর্বিত বাংলাদেশ হাইকমিশনার

মালয়েশিয়ার বাজারে প্রাণের ব্যবসায়িক সাফল্যের প্রশংসা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান। তিনি বলেছেন, প্রাণ বাংলাদেশের জন্য গর্বের জায়গা এবং প্রতিষ্ঠানটির সাফল্য অন্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও অনুপ্রাণিত করছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) মেলায় প্রাণসহ অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, ‘প্রাণ মালয়েশিয়ার বাজারে খুব ভালো করছে। এ কোম্পানি অন্যদের জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে; নতুনরাও উৎসাহিত হচ্ছে প্রাণকে দেখে। সবাই অনুপ্রেরণা পাচ্ছে, প্রাণ পারলে আমরা কেন পারবো না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মালয়েশিয়ায় প্রাণের পণ্যের বাজার আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি দেশটির রেস্তোরাঁগুলোতে নুডলস ও মসলার সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে মালয়েশিয়ার বড় হালাল বাজারের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
হাইকমিশনার আরও বলেন, ‘প্রাণের ব্র্যান্ড দেশের ভোক্তাদের কাছে যেরকম ইমপ্যাক্টফুল, পণ্যের কোয়ালিটিও ভালো। প্রাণ আমাদের জন্য প্রাইডের জায়গা।’
বিজ্ঞাপন

কুয়ালালামপুরে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া মিহাস মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করেছে মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় প্রাণসহ বাংলাদেশের সাতটি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রাণ আটটি স্টল নিয়ে অংশ নিয়েছে। অন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ব্রশিওর, প্রকাশনা ও প্রচারণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের তথ্যমতে, এবারের মেলায় ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ও ক্রেতার সমাগম প্রত্যাশা করা হচ্ছে। দুই হাজারের বেশি বুথে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।








