নগদবিহীন লেনদেনে বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর প্রচারণা

ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১ অক্টোবর) আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন। কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে একটি পণ্য কেনেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় এ প্রচারণামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মন্ত্রী বাংলা কিউআরকে সম্পূর্ণ নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এই উদ্যোগের আওতায় কিউআর কোড ব্যবহার করে সব ধরনের লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়লে মানুষকে সঙ্গে করে নগদ টাকা বহন করার প্রয়োজন হবে না। এর ফলে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। ডিজিটাল ব্যবস্থায় পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনেও স্বাচ্ছন্দ্য বাড়বে।
সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার উৎসাহিত করতে সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলা কিউআর সম্পর্কে মানুষকে জানানো এবং নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে নগদবিহীন লেনদেন করা যায়। গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য লেনদেনের প্রক্রিয়া আরও সহজ করতে এ ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে।








