অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেপ্টেম্বরের শেষ দিকে নির্ধারণ করা দামই অক্টোবরেও বহাল থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবর মাসেও প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি বিভাগ।
বিজ্ঞাপন
এর আগে ২০ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দর ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
ওই সময় সরকার জানিয়েছিল, বিপিসির আর্থিক চাপ কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে দাম বাড়ানো হয়েছে।
ফলে সেপ্টেম্বরের শেষ দিকে বাড়ানো দামই অক্টোবরজুড়ে কার্যকর থাকবে। এতে ভোক্তা পর্যায়ে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ছে না।








