বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ফিউচার মূল্য ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭২ ডলারে পৌঁছায়।
সেপ্টেম্বরজুড়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটিই মাসিক হিসাবে সর্বোচ্চ বৃদ্ধির সম্ভাবনা। অন্যদিকে, মে মাসের পর প্রথমবারের মতো ১০৬ ডলারের ওপরে ওঠা ডব্লিউটিআইয়ের দাম চলতি মাসে প্রায় ৪ শতাংশ বাড়তে পারে।
জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া দৈনিক তেল পরিবহনের পরিমাণে উল্লেখযোগ্য ওঠানামা ছিল। ওই সময়ে প্রতিদিন গড়ে ৬৫ লাখ থেকে ১ কোটি ২৬ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহনের তথ্য পাওয়া গেছে। সাম্প্রতিক দিনের প্রাথমিক তথ্য যাচাই ও চূড়ান্ত হলে এ পরিমাণ আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কেপলারের ২৮ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য বলছে, চলতি সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটিই ওই অঞ্চল থেকে সর্বোচ্চ দৈনিক রপ্তানির পরিমাণ।








