Logo

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৬ ডলার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৬ ডলার
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৫.৯১ ডলারে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এ ধরনের অপরিশোধিত তেলের দর ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি আবার শুরু হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে এর মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে।

সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেল সরবরাহের গতিপথের দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD