Logo

আরব আমিরাতে জ্বালানির দাম আরও বাড়ছে, ১ অক্টোবর থেকে কার্যকর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩৬
আরব আমিরাতে জ্বালানির দাম আরও বাড়ছে, ১ অক্টোবর থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

অক্টোবর মাসের জন্য নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। সেপ্টেম্বরে দাম বাড়ানোর পর অক্টোবরেও দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ১ অক্টোবর থেকে ইউএইতে সুপার ৯৮ পেট্রোলের দাম প্রতি লিটার ৪ দশমিক ৪০ দিরহাম। সেপ্টেম্বরে এই জ্বালানির দাম ছিল ৩ দশমিক ৮০ দিরহাম।

স্পেশাল ৯৫ পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৪ দশমিক ২৮ দিরহাম। আগের মাসে এই জ্বালানির দাম ছিল ৩ দশমিক ৬৯ দিরহাম। ই-প্লাস ৯১ পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ৪ দশমিক ২১ দিরহাম, যা সেপ্টেম্বরে ছিল ৩ দশমিক ৬১ দিরহাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ডিজেলের দামও বেড়েছে। অক্টোবর থেকে প্রতি লিটার ডিজেলের দাম হবে ৪ দশমিক ৮০ দিরহাম। সেপ্টেম্বরে এর দাম ছিল ৪ দশমিক ৩০ দিরহাম।

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইউএইতে খুচরা জ্বালানির দাম কয়েক দফা বেড়েছে। একপর্যায়ে দেশটিতে জ্বালানির দাম ৬০ শতাংশের বেশি বাড়ে। তবে জুলাইয়ে সেই দাম কমানো হয়েছিল। এরপর আগস্ট ও সেপ্টেম্বরে আবারও জ্বালানির দাম বাড়ানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। ওয়াশিংটন যুদ্ধবিরতি আর বাড়াতে আগ্রহী নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তেহরান সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছে। একই সময়ে লোহিত সাগর ও তেল অবকাঠামো ঘিরে আঞ্চলিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।

সূত্র: খালিজ টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD