Logo

আয় কমলেও বেড়েছে মূল্যস্ফীতি, চাপে নিম্ন আয়ের মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৯:০১
আয় কমলেও বেড়েছে মূল্যস্ফীতি, চাপে নিম্ন আয়ের মানুষ
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।

বিজ্ঞাপন

অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে কমেছে সাধারণ মজুরি সূচক। সেপ্টেম্বরে সাধারণ মজুরি সূচক নেমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। কৃষি, শিল্প ও সেবা—তিন খাতেই মজুরি সূচক কমেছে। এতে আয় কমে ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের ওপর চাপ আরও বেড়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ও মজুরি সূচকের হালনাগাদ তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। এতে মাছ, মাংস, তেল, ডাল, লবণ ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের ব্যয় বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে। গত বছরের সেপ্টেম্বরে এ খাতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

এদিকে শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার বেশি ছিল। সেপ্টেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। শহরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ।

সব খাতেই কমেছে মজুরি

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচক কমে ৭ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ।

শিল্প খাতে সেপ্টেম্বরে মজুরি সূচক কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ।

একই সময়ে সেবা খাতেও মজুরি সূচক কমেছে। সেপ্টেম্বরে এ খাতে মজুরি সূচক হয়েছে ৮ দশমিক ০৭ শতাংশ। আগস্টে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD