সোমবার সারাদেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এদিন দেশের কোথাও সংগঠনটির আওতাধীন জুয়েলারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে না।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
জেবি/এএস








