Logo

১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৯:৫৭
১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সব সোনার দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অষ্টমী পূজা উপলক্ষে পূর্ণদিবস দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার সারাদেশের সব সোনার দোকান ও জুয়েলারি প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD